https://trimmerworld.com/wp-content/uploads/Xiaomi-Mi-2c-trimmer-in-bangladesh.png

শাওমি মি ২সি ট্রিমার রিভিউ – কেনা কি উচিৎ হবে?

দেশের বাজারে শাওমির জনপ্রিয়তা কেমন সে বিষয়ে নতুন কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। তবে ট্রিমারের বাজারে শাওমির পন্যের মান বা কার্যকরিতা কেমন হবে সে বিষয়ে অনেকেরই বিশাদ ধারনা নেই। প্রিয় পাঠক, আজকে আমাদের হাতে রয়েছে শাওমির এমআই (মি) ২সি ট্রিমারটি। আজকের লেখাজুড়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো শাওমি মি ২সি ট্রিমারটি কেমন হবে, এটি কি আপনার কেনা সঠিক হবে, বাংলাদেশের বাজারে এই ট্রিমারটির দাম কেমন সে সকল বিষয় বিস্তারিত। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্পেসিফিকেশন

BrandXiaomi (MI)
Model2C
TypeElectric Trimmer
Use AreaHair, Beard
Run Time90 minutes (up to)
Charging Time 120 minutes (2 hours)
Fast ChargingYes
Number of Cutting Length40
Precision0.5 mm
Range of Length Setting0.5 mm to 10 mm (small comb)
10.5 mm to 20 mm (large comb)
Battery TypeLithium Ion
Battery Capacity800mAh
Charging typeType-C
Package includes1 x trimmer, 2 x comb, 1 x cable, User manual
Warranty1 year
Xiaomi Mi 2C trimmer

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

শাওমি তাদের সবগুলো ট্রিমারের ডিজাইন প্রায় কাছাকাছি রেখেছেন। এর অন্যতম একটি কারন হতে পারে, তারা তাদের পন্যকে আলাদাভাবে সবার কাছে উপস্থাপন করতে চাইছে। তবে সেটি যাই হোকনা কেন। শাওমি মি ২সি ট্রিমারটির ডিজাইন এবং লুক সিম্পলের মমধ্যে আমার কাছে বেশ ভালোই লেগেছে। হাতে ধরতেও বেশ আরামদায়ক। ট্রিমারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কেউ সহজেই হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন।

চার্জ এবং ব্যাটারি

শাওমি তাদের সবগুলো ট্রিমারের চাজিং এবং ব্যাকাপে বেশ গুরুত্ব দিয়েছে। ২সি ট্রিমারটি একবার ফুল চার্জে একটানা ৯০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যায় এবং একবার ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। ট্রিমারটিতে থাকছে ৮০০এএমএই এর ব্যাটারি। চার্জ দেওয়ার জন্য সাথে থাকছে একটি ইউএসবি টাইপ-সি চারজিং ক্যাবল। তবে এর সাথে কোন এডাপ্টার থাকছে না। এক্ষেত্রে আপনাকে আপনার ফোনের চার্জারের এডাপ্টার বা পিসি কিংবা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে।

কাটিং লেন্থ

সাধারনত একটি ট্রিমার দিয়ে ৪-৭ টি আলাদা লেন্থ বা সাইজে দাড়ি ও চুল কাটা যায়। তবে আপনি অবাক হবেন যে, শাওমি মি ২সি ট্রিমারটিতে রয়েছে আলাদা ৪০ টি লেন্থ। অর্থাৎ এই ট্রিমারটি দিয়ে আলাদা আলাদা ৪০ টি সাইজে দাড়ি ও চুল কাটতে পারবেন।

এতে দুইটি আলাদা কম্ব রয়েছে। ছোট কম্ব দিয়ে ০.৫ মিমি থেকে ১.০ মিমি এবং বড় কম্বটি দিয়ে ১০.৫ মিমি থেকে ২০ মিমি আকারে দাড়ি ও চুল কাটা যাবে।

পারফরমেন্স

শাওমি মি ২সি ট্রিমারটি দিয়ে খুবই সহজে দাড়ি ও চুল কাটা যায়। ব্যাটারি ব্যাকআপ এবং ব্লেডের স্পিড ও শার্পনেস সবই ঠিক ঠাক লেগেছে। তবে চার্জিং ব্যাকআপ আরো বেশি কিংবা চার্জিং টাইম আরও কম হলে বাজারে থাকা এই প্রাইজ রেঞ্জের অন্যান্য ট্রিমারগুলোর সাথে প্রতিযোগিতা করতে সুবিধা হতো।

শাওমি মি ২সি ট্রিমারের দাম

এই লেখাটি প্রকাশ হওয়াকালীন সময়ে শাওমি মি ২সি ট্রিমারটির দাম ছিলো প্রায় ২৪০০ টাকা। তবে Xiaomi Mi 2c বর্তমান দাম দেখতে ভিজিট করুন এখানে। দাম ও ফিচার তুলনা করতে শাওমি একটি পারফেক্ট প্যাকেজ নিয়ে এসেছে।

আমাদের রিভিউ

আমাদের মতে আমাদের দৈনন্দিন চাহিদার কথা বিবেচানা করে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের পাশাপাশি ট্রিমারের জগতেও শাওমি তাদের সক্ষমতার প্রমান দিয়েছে। আপনি যদি আপনার দাড়ি কিংবা চুল কাটার জন্য কোন ট্রিমার কেনার কথা ভাবেন এবং আপনার বাজেট যদি ২০০০ টাকার উপরে বা ২৫০০ টাকার কাছাকাছি হয় তাহলে আপনি চোখ বন্ধ করে শাওমি মি ২সি ইলেকট্রিক ট্রিমারটি ক্রয় করতে পারেন।

সর্বশেষ

মানি ফর ভ্যালু বিবেচনায় শাওমি মি ২সি ট্রিমারটির সবকিছুই আমাদের ভালো লেগেছে। আপনি যদি ২০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে একটি ভালো মানের ও ব্রান্ডের ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন কেনার কথা চিন্তা করেন তাহলে শাওমি মি ২সি হতে পারে সঠিক পছন্দ।

Similar Posts

  • কম দামে ৫টি ভালো ট্রিমার

    কম দামে ভালো জিনিস চান? এই প্রশ্ন যদি আপনার মতো আমাকেও জিজ্ঞাস করা হয়, আমার উত্তরটিও হবে, হ্যা। ট্রিমার কেনার ক্ষেত্রেও হয়তো সবার উত্তর একই হবে। বাজারে ডজন খানেক ট্রিমার ব্রান্ডের কয়েক শত মডেলের ট্রিমার পাওয়া যায়। ফিচার ও গুনগতমান ভেদে দামেও রয়েছে ভিন্নতা। বাংলাদেশের বাজারে যেমনি বেশি দামের ট্রিমার পাওয়া যায় তেমনি কম দামে…

  • ১০০০ টাকার কম দামে ভালো মানের ৫ টি ট্রিমার

    আমাদের পরিপাটি রাখতে আমরা বিভিন্ন গ্রুমিং টুলসের সাহায্য নিয়ে থাকি। এই এদের মধ্যে ট্রিমার অন্যতম। সাধারণত সেলুনে গিয়ে নাপিতে সাহায্য নিয়ে আমরা আমাদের চুল বা দাড়ি কাটাই। তবে সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এবং নিয়মিত সেলুনে যাওয়া ব্যয়বহুল হওয়ার করনে অনেকেই বাসায় বসে নিজে নিজের চুল কিংবা দাড়ি সাইজ করে নেয়। এছাড়াও…

  • Kemei KM-6330 3-in-1 Trimmer Bangla Review

    Kemei KM-6330 Review: বাজেট ফ্রেন্ডলি, আকর্ষণীয় ডিজাইন এবং লেটেস্ট ফিচারের কারণে বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডগুলোর মধ্যে Kemei এর বেশ ভালো চাহিদা লক্ষ করা যায়। Kemei এর যতগুলো বেস্ট সেলিং ট্রিমার রয়েছে সেগুলোর মধ্যে Kemei KM 6330 এর অবস্থান বেশ উপরের দিকে। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো kemei Km 6330…

  • |

    বাংলাদেশে সেরা ৫টি হেয়ার স্ট্রেইটনার – দাম ও বিস্তারিত

    হেয়ার স্ট্রেইটনার বা ফ্লাট আয়রন বিশ্বব্যাপী কোঁকড়ানো, ঢেউখেলানো বা ঘষা-মাজা চুলকে চিকন, সোজা ও চকচকে করে তোলার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হেয়ার স্টাইলিং টুলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। এর প্রধান কারণ হলো এর সহজ ব্যবহার, সুলভ মূল্য এবং সরাসরি ও কার্যকরী ফলাফল। এছাড়াও চুলের টেক্সচার উন্নত করতে, নানা রকম স্টাইল তৈরি করতে এবং…

  • Vintage T9 Trimmer Bangla Review

    T9 Trimmer Bangla Review: বাংলাদেশের ট্রিমারের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক ট্রিমারগুলোর মধ্যে Vintage T9 অন্যতম। দামে সস্তা ও লংলাস্টিং হওয়ার কারণে বাজেটফ্রেন্ডলি ট্রিমারের তালিয়ায় এই ট্রিমারটির অবস্থান সবার উপরে। ব্যাপক বাজার চাহিদা থাকার কারণে নকল Vintage T9 ট্রিমার দিয়ে মার্কেট সয়লাব। এই ট্রিমারটির ব্যাপক চাহিদা থাকার কারণে KEMEI, HTC, Generic, Fredene সহ অন্যান্য বেশ…

  • কেমি কেএম ২৩৩ ট্রিমারের কোয়ালিটি, দাম

    বাংলাদেশের ট্রিমারের বাজারে কেমির পরিচিতি ও চাহিদা দিন দিন বেড়েই চলছে। আর ক্রেতাদের চাহিদা বিবচেনায় বিশেষ করে বাজেট বিবেচনায় কেমি বাজারে বিভিন্ন মডেল ও ফিচার সমৃদ্ধ ট্রিমার নিয়ে এসেছে। যারা কিনা এতোদিন বেজটের মধ্যে একটি প্রফেশনাল ট্রিমার কেনার কথা ভেবেছিলেন তাদের জন্য কেমি নিয়ে এসেছে কেমি কেএম-২৩৩ ট্রিমার। চমৎকার ডিজাইন, বিন্ড কোয়ালিটি, চার্জিং ব্যাকআপ, ফাস্ট…

Leave a Reply