https://trimmerworld.com/wp-content/uploads/vgr-v-937-trimmer-bangla-review_.png

ভিজিআর ভি-৯৩৭ – VGR V-937 ট্রিমার কি আপনার কেনা উচিত?

বাংলাদেশের বাজারে ৩০০ টাকা থেকে শুরু করে ১২ হাজার কিংবা তারও বেশি দামের দাড়ি চুল কাটার মেশিন কিনতে পাওয়া যায়। তবে সবার বাজেট সমান না। তবে আমাদের দীর্ঘদিনের ট্রিমার বিক্রি অভিজ্ঞতা থেকে যেটা বুজতে পারলাম সেটি হচ্ছে গড়ে বাংলাদেশের মানুষের একটি দাড়ি চুল কাটার মেশিন কেনার বাজেট ১০০০ থেকে ২০০০ টাকা। বাংলাদেশের বাজারে ১৫০০ টাকা বা এর কাছাকাছি বাজেটের মধ্যে বেশ কয়েকটি প্রফেশনাল ও নন প্রফেশনাল ট্রিমার কিনতে পাওয়া যায় যেমন- কেমি ব্রান্ডের কেএম ৮০৯এ, Kemei KM-1113, কেএম-২৬০০ মডেল, ভিজিআর ব্রান্ডের VGR V-937 অন্যতম। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ভিজিআর ভি-৯৩৭ VGR V-937 ট্রিমার কি আপনার কেনা উচিত? ব্রান্ডের VGR V-937 ট্রিমারটি সম্পর্কে। আপনাদের একটি সম্পূর্ণ ধারনা দেওয়ার চেষ্টা করবো ভিজিআর ভি-৯৩৭ ট্রিমারটির দাম কেমন, আসল ও নকল ট্রিমার চেনার উপায় কি, ভালো দিক ও খারাপ দিক।

VGR V-937

ডিজাইন

ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিনটি কেমন হবে বা এটি দিয়ে কি ধরনের কাজ করা যবে এমনকি কতোটা আরামদায়কভাবে হাতে নিয়ে কাজ করা যাবে সেটি নির্ভর করে এর ডিজাইনের উপর। হাতে আকার সবার একই না তাই আকারে ছোট হলেও সবাই এটি সহজেই হাতের মধ্যে নিয়ে কাজ করতে পারে। কিন্তু সাইটে অনেক বড় বা মোটা হলে অনেক সময় হাতে নিয়ে কাজ করা সম্ভব হয় না। পাশাপাশি বেশি ওজন হলেও হাত ব্যাথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিজিআর ভি-৯৩৭ ট্রিমারটির ডিজাইন আপনাকে প্রথম দেখাতেই মনোযোগ কেড়ে নিবে। আকারে মাঝারি সাইজের হওয়ার কারনে প্রায় কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সের মানুষের হাতে সহজেই বেশ খাপ খেয়ে যাবে।

বিশেষ করে VGR V-937 এর বক্স যা কিনা সকলের আকর্ষণের কারন হয়েছে। প্রথম দেখায় এটি আপনার কাছে একটি ফ্লাগশিপ ফোনের বক্স মনে হতে পারে। কালো আর ভিজিআর এর লোগর কালারের সাথে মিল রেখে বক্সের ডিজাইন করে হয়েছে।

পাওয়ার

ভিজিআর ভি-৯৩৭ এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছের এর চার্জিং ব্যাকআপ এবং চার্জ হওয়ার সময়। একবার ফুল চার্জে ৫০০ মিনিট পর্যন্ত চলে এই ইলেকট্রিক ট্রিমারটি। আর চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। এই বাজেট রেঞ্জে এমন চারজিং ব্যাকআপ দেয় এমন দাড়ি ও চুল কাটার মেশিন সচারাচার দেখা যায় না। তবে বর্তমানে বাজারে কেমেই ব্রান্ড ভিজিআরকে টেক্কা দিতে তাদের নতুন মডের Kemei KM-1113 নিয়ে এসেছে। কারন ট্রিমারের বাজারে কেমেই অনেক বছর ধরে অনেক শক্ত অবস্থানে আছে যা তারা হাঁড়াতে চায় না।

ভিজিআর ভি-৯৩৭ কাটিং লেন্থ

VGR V-937 দাড়ি ও চুল কাটার মেশিনটি দিয়ে আপনি জিরো থেকে ৪ মিমি আকারে দাড়ি ও চুল কাটতে পারবেন। ট্রিমারটির সাথে পেয়ে যাবেন ৩ টি কম্ব বা ক্লিপ। রিভিউ ভিডিওতে দেখে নিতে পারেন।

অন্যান্য

ট্রিমারটির সাথে থাকছে ৩ টি কম্ব, তেল, ক্লিনিং ব্রাশ এবং একটি ইউএসবি টাইপসি চারজার ক্যাবল। তবে সাথে কোন এডাপটার থাকছে না। তাই আপনাকে আপনার ফোন, ল্যাপটপ বা আলাদা এডাপটার কিনে সেটি দিয়ে চার্জ করে নিতে হবে।

খারাপ দিক

দাম, ডিজাইন সবকিছু ঠিক থাকলেও আপনি যদি একটি বড় আকারে চুল বা দাড়ি কাটতে চান তাহলে এই ট্রিমারটি আপনার জন্য না। কারন এইটি দিয়ে সর্বোচ্চ ৪ মিমি আকারে চুল ও দাড়ি কাটা যাবে। এছাড়াও এতে কোন এডাপ্টার নেই।

VGR V-937 ট্রিমারটির কি কেনা উচিত?

আপনি যদি আমাকে জিজ্ঞাসা করে ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে সেরা ট্রিমার কোনটি তাহলে আমি তিনটি ট্রিমারের নাম বলবো – ভিজিআর ভি-৯৩৭, kemei Km-1113 এবং Kemei KM-809a trimmer. আপনি যদি ছোট আকারে চুল বা দাড়ি কাটতে চান এবং অনেক সময় ব্যাকআপ চান তাহলে ভিজিআর আপনার জন্য সেরা চয়েজ হওয়া উচিত।

সর্বশেষ

বাজারে ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে যে সকল ট্রিমার বা দাড়ি ও চুল কাটার মেশিন আছে তাদের মধ্যে আপনি যদি বাসায় নিজের জন্য বা সেলুনে ছোট সাইজের চুল কাটতে চান তাহলে ভিজিআর ভি-৯৩৭ ট্রিমারটি পছন্দ করতে পারেন।

Similar Posts

  • Kemei KM-1113 ট্রিমার রিভিউ

    বাংলাদেশের ট্রিমারের বাজারে যে কয়েকটি পরিচিত ট্রিমার ব্র্যান্ড রয়েছে সেগুলোর মধ্যে কেমেই অন্যতম। সাম্প্রতিক কেমেই বাজারে বেশ কয়েকটি নতুন মডেলের ট্রিমারও নিয়ে এসেছে। নতুন মডেলগুলোর মধ্যে Kemei KM-1113 ট্রিমারটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বলে দাবি করা হয়। প্রিয় পাঠক, আপনারা যারা কেমেই ব্র্যান্ডের এই নতুন দাড়ি ও চুল কাটার মেশিনটি ক্রয় করতে চান বা এটি…

  • HTC AT-528 Trimmer Bangla Review

    HTC AT-528 Trimmer Review: বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ইলেকট্রিক ট্রিমার ব্রান্ডগুলোর মধ্যে এইচটিসি অন্যতম। দামে তুলনামূলক সস্তা হওয়ায় এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য HTC এর বিভিন্ন ট্রিমারগুলোর মধ্যে AT-528 এর চাহিদা বেশ খানিকটা এগিয়ে। প্রিয় পাঠক, আপনি যদি HTC AT-528 ট্রিমারটি কেনার কথা চিন্তা করে থাকেন এবং এটির সার্ভিস কেমন হবে সেটি নিয়ে চিন্তিত থাকেন তাহলে…

  • সেরা ৫ টি নাকের চুল বা পশম কাটার মেশিন

    নাক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ। আমাদের সকলের নাকেই চুল বা লোম থাকে। তবে বয়স বাড়ার সাথে সাথে এগুলো মোটা ও বৃদ্ধি পায়। আপনি যদি না জানে তবে জেনে অবাক হবেন যে নাকের লোম বা চুল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তবে অতিরিক্ত বা মোটা হয়ে গেলে সেটি আমাদের সৌন্দর্য নষ্ট করার…

  • HTC AT-538 VS HTC AT-1210 কোন ট্রিমারটি ভালো?

    আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে ভালো ট্রিমার কোনটি তাহলে আমার উত্তর হবে যথাক্রমে ২ টি ট্রিমার ( বিশেষ করে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে) সেগুলো হচ্ছে HTC AT-538, HTC AT-1210. এখন প্রশ্ন হচ্ছে HTC At-1210 এবং HTC AT-538 দুইটি ট্রিমারি একই ব্রান্ডের দাম ও বেশ কাছাকাছি তাহলে কোন ট্রিমারটি ভালো?…

  • নাকের চুল বা লোম কাটার মেশিন – Kemei KM-6632

    মানব শরীরে নাক একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি খেয়াল করবেন আপনার নাকের মধ্যে কিছু লোমগুলো রয়েছে।আর নাকের লোম আমাদের জন্য খুবই উপকারি। তবে বয়স বাড়ার সাথে অনেকের নাকের চুল নাকের ছিদ্র থেকে বাহিরে বেরিয়ে আসে। অনেকের কাছে এটি বিরতক্তকর মনে হতে পারে। বিশেষ করে মেয়েদের কাছে। অনেকেই টেনে…