https://trimmerworld.com/wp-content/uploads/best-beard-trimmer-in-Bangladesh.png

সেরা ৫ টি দাড়ি কাটার মেশিন

ছেলেদের সৌন্দর্যের অনেকাংশে নির্ভর করে তাদের চুল এবং দাড়িতে। সাম্প্রতিক সময়ে দাড়ি রাখা একটি ট্রেন্ডে পরিনত হয়েছে। আর তাই নিজেকে পরিপাটি ও আকর্ষণীয় রাখতে দাড়ির প্রতি বিশেষ যত্ন নেওয়ার ব্যাপারেও ছেলেরা আগের তুলনায় এখনকার সময়ে অনেক বেশি সচেতন। দাড়ির যত্নে বিভিন্ন প্রকার প্রসাধনীর ব্যবহারও লক্ষ্য করা যায়। অনেকে আবার একটি নির্দিষ্ট সাইজে দাড়ি রাখতে পছন্দ করে। এছাড়াও দাড়িকে আকর্ষণীয় রাখতে নিয়মিত সাইজ করাও বেশ জরুরি। তবে সময়ের সাথে সাথে আমাদের দৈনন্দিন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারনে নিয়মিত সেলুনে গিয়ে দাড়ি কাটা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া শুধু দাড়ি সাইজ করার জন্য সেলুনে বেশ পয়সাও গুনতে হয়। ফলে অনেকের পক্ষে প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে দাড়ি সাইজ করাও সম্ভবও হয়ে ওঠে না। তবে বাসায় একটি দাড়ি কাটার মেশিন থাকলে কিন্তু এইসকল ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

সম্মানিত পাঠক, আপনিও যদি আমার মতো নিয়মিত সেলুনে না গিয়ে বাসায় বসেই একটি নির্দিষ্ট সাইজে দাড়ি কাটতে চান তাহলে আজকের লেখাটি আপনার জন্য। কারন আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের বাজারে থাকা সেরা ৫ টি দাড়ি কাটার মেশিন সম্পর্কে। সকলের কথা চিন্তা করে আমাদের লেখাটি সাজানো হয়েছে, যেখানে আমরা বিভিন্ন সাইজ ও দামের বিষয় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ট্রিমার বা দাড়ি কাটার মেশিনগুলোর চার্জিং টাইম এবং রান টাইম, কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলোর উপরও বিশেষভাবে খেয়াল করেছি।

Table of Contents

বাংলাদেশের বাজারে দাড়ি কাটার সেরা ৫টি মেশিন

১) Philips Bt3302/15 – ফিলিপস বিটি৩৩০২/১৫

ফিলিপস ব্রান্ডের সুনাম ও পন্যের কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। উন্নত মানের উপকরন ও আধুনিক প্রযুক্তিতে ফিলিপস সবার চেয়ে এগিয়ে। বাংলাদেশের বাজারে ফিলিপ্স ব্রান্ডের বেশ কিছু মডেলের দাড়ি ও চুল কাটার মেশিন পাওয়া যায়। আপনি যদি একটা লং লাস্টিং ও কোয়ালিটি সম্পন্ন ফিলিপস ট্রিমার কিনতে চান তাহলে Philips Bt3302/15 হতে পারে একটি দারুন পছন্দ। এই ট্রিমারটি একবার ফুল চার্জে ১ ঘণ্টা সময় ব্যবহার করা যাবে। আলাদা সাইজে দাড়ি ও চুল কাটার জন্য এতে রয়েছে আলাদা আলাদা কাটিং লেন্থ। এই দাড়ি কাটার মেশিনটি দিয়ে আপনি জিরো থেকে ১০ মিমি আকারে দাড়ি ও চুল কাটতে পারবেন। বাংলাদেশের বাজারে চায়না, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে উৎপাদিত ফিলিপস ট্রিমারও পাওয়া যায়। এ নিয়ে বিভ্রান্ত হয়ার কিছু নেই সবগুলো দেশেই ফিলিপসের ওয়্যারহাউজ আছে।

২) Kemei KM 234

বাংলাদেশের বাজারে সেরা দাড়ি কাটার মেশিনের তালিকায় কেমির ট্রিমার থাকবে না এটা কেমন যেন দেখায় না! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ট্রিমার ব্র্যান্ডগুলোর মধ্যে কেমি অন্যতম। কেমি তাদের পূর্বের সকল প্রফেশনাল ট্রিমারের দামের রেকর্ড ভেঙ্গে ফেলেছে এই ট্রিমারট্রির মাধ্যমে। বাংলাদেশের বাজারে কেমি ৮০৯এ এবং কেমি কেএম ২৬০০ সর্বাধিক বিক্রি হওয়া ট্রিমারগুলোর মধ্যে অন্যতম। এই ট্রিমারগুলোর আদলে তৈরি Kemei KM-234 মাত্র আড়াই ঘণ্টা চার্জে ১২০ মিনিট বা ২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। দাম বিবেচনা করলেও বাজারে থাকা সবগুলো প্রফেশনাল চুল দাড়ি কাটার মেশিনের চেয়ে এই অনেকাংশে এগিয়ে।

৩) MI Enchen Boost

বাজেটের মধ্যে একটি দাড়ি কাটার মেশিন ক্রয় করার কথা ভাবছেন এবং তা অবশ্যই ভালো মানের হতে হবে! তাহলে আপনি Xiaomi MI Enchen Boost ট্রিমারটির বিবেচনা করতে পারেন। একবার ফুল চার্জে ৯০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে এই দাড়ি কাটার মেশিনটি। রয়েছে আলাদা আলাদা লেন্থ সেটিং। ফলে আপনি খুব সহজেই বিভিন্ন সাইজে চুল ও দাড়ি কাটতে পারবেন। চার্জ হতেও বেশ কম সময় লাগে। একবার ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। বর্তমানে এনচনে বুস্ট এর একটি আপডেট মডেল Enchen Boost 2 বাজারে এসেছে

৪) Philips OneBlade

আপনি কি ক্লিন শেভ করার জন্য একটি ইলেকট্রিক দাড়ি কাটার মেশিন খুঁজছেন? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে আপনার জন্য ফিলিপ্স এর ওয়ানব্লেড। আকারে ছোট ফিলিপস ওয়ান ব্লেড দক্ষতার দিক থেকে কিন্তু বেশ এগিয়ে। পাশাপাশি Philips OneBlade ওয়াশ করা যাবে। তাই ব্যবহার শেষে পানি দিয়ে পরিষ্কার করাও বেশ সহজ। এটি মূলত একটি শেভার। আপনি চাইলে ফোম লাগিয়েও শেভ করতে পারবেন। দাড়ি কাটার মেশিনটির সাথে আলাদা তিনটি ব্লেড পেয়ে যাবেন।

৫) VGR V-937

দাড়ি কাটার জন্য এমন একটি মেশিন চাইছেন যেটি কিনা একবার ফুল চার্জে কয়েক ঘণ্টা ব্যবহার করা যাবে? তাহলে আপনি VGR V-937 ট্রিমারটি বিবেচনা করতে পারেন। একবার ফুল চার্জে ৪০০ থেকে ৫০০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে এই দাড়ি কাটার মেশিনটি। সাথে রয়েছে ইউএসবি টাইপসি চারজিং ক্যাবল, ডিস্প্লে। একাধিক কম্ব।

দাড়ি কাটার অন্যান্য ভালো মানের মেশিন

দাড়ি কাটার অন্যান্য ভালো মানের মেশিনগুলোর মধ্যে রয়েছে VGR V-937, Kemei KM-809a, Kemei KM-2600, Philips BT3212/15, Kemei Km-6330 ইত্যাদি।

সর্বশেষ

সম্মানিত পাঠক, আশা করছি আমাদের লেখা বাংলাদেশের বাজারে থাকা সেরা ট্রিমারের তালিকা আপনাকে একটি ভালো মানের ট্রিমার ক্রয় করার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তবে বাজারে বিভিন্ন দামের ও মানের দাড়ি কাটার মেশিন কিনতে পাওয়া যায়। আপনার চাহিদা ও বাজেট বিবেচনা করে আপনি একটি ট্রিমার বা চুল দাড়ি কাটার মেশিন পছন্দ করুন।

ট্রিমার ওয়ার্ল্ডে পেয়ে যাবেন অথেনটিক এবং অরিজিনাল ট্রিমার। কমদামে ভালো মানের ও অরিজিনাল দাড়ি কাটার মেশিন ক্রয় করতে ভিজিট করুন আপনাদের প্রিয় ট্রিমার ওয়ার্ল্ড।

Similar Posts

  • নাকের চুল বা লোম কাটার মেশিন – Kemei KM-6632

    মানব শরীরে নাক একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি খেয়াল করবেন আপনার নাকের মধ্যে কিছু লোমগুলো রয়েছে।আর নাকের লোম আমাদের জন্য খুবই উপকারি। তবে বয়স বাড়ার সাথে অনেকের নাকের চুল নাকের ছিদ্র থেকে বাহিরে বেরিয়ে আসে। অনেকের কাছে এটি বিরতক্তকর মনে হতে পারে। বিশেষ করে মেয়েদের কাছে। অনেকেই টেনে…

  • |

    কেমি কেএম-৮০৯এ ট্রিমার রিভিউ – ফিচার সমূহ, দুর্বল দিক

    কেএম-৮০৯এ ট্রিমার হল কেমেই (Kemei) ব্র্যান্ডের একটি রিচার্জেবল হেয়ার ক্লিপার ও ট্রিমার মডেল। এটি চুল এবং দাড়ি ছাঁটার জন্য ব্যবহৃত হয়, যাতে রয়েছে শক্তিশালী মোটর, স্টেইনলেস স্টিলের ব্লেড এবং একটি ডিসপ্লে রয়েছে যা দিয়ে আপনি খুব সহজেই দেখতে পারবেন, আপনার ট্রিমারটিতে কি পরিমান চার্জ রয়েছে। প্রিয় পাঠক, আ কের লেখাজুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো…

  • Vintage T9 Trimmer Bangla Review

    T9 Trimmer Bangla Review: বাংলাদেশের ট্রিমারের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক ট্রিমারগুলোর মধ্যে Vintage T9 অন্যতম। দামে সস্তা ও লংলাস্টিং হওয়ার কারণে বাজেটফ্রেন্ডলি ট্রিমারের তালিয়ায় এই ট্রিমারটির অবস্থান সবার উপরে। ব্যাপক বাজার চাহিদা থাকার কারণে নকল Vintage T9 ট্রিমার দিয়ে মার্কেট সয়লাব। এই ট্রিমারটির ব্যাপক চাহিদা থাকার কারণে KEMEI, HTC, Generic, Fredene সহ অন্যান্য বেশ…

  • ১০০০ টাকার কম দামে ভালো মানের ৫ টি ট্রিমার

    আমাদের পরিপাটি রাখতে আমরা বিভিন্ন গ্রুমিং টুলসের সাহায্য নিয়ে থাকি। এই এদের মধ্যে ট্রিমার অন্যতম। সাধারণত সেলুনে গিয়ে নাপিতে সাহায্য নিয়ে আমরা আমাদের চুল বা দাড়ি কাটাই। তবে সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এবং নিয়মিত সেলুনে যাওয়া ব্যয়বহুল হওয়ার করনে অনেকেই বাসায় বসে নিজে নিজের চুল কিংবা দাড়ি সাইজ করে নেয়। এছাড়াও…

  • Kemei KM-1113 ট্রিমার রিভিউ

    বাংলাদেশের ট্রিমারের বাজারে যে কয়েকটি পরিচিত ট্রিমার ব্র্যান্ড রয়েছে সেগুলোর মধ্যে কেমেই অন্যতম। সাম্প্রতিক কেমেই বাজারে বেশ কয়েকটি নতুন মডেলের ট্রিমারও নিয়ে এসেছে। নতুন মডেলগুলোর মধ্যে Kemei KM-1113 ট্রিমারটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বলে দাবি করা হয়। প্রিয় পাঠক, আপনারা যারা কেমেই ব্র্যান্ডের এই নতুন দাড়ি ও চুল কাটার মেশিনটি ক্রয় করতে চান বা এটি…

  • Kemei KM-6330 3-in-1 Trimmer Bangla Review

    Kemei KM-6330 Review: বাজেট ফ্রেন্ডলি, আকর্ষণীয় ডিজাইন এবং লেটেস্ট ফিচারের কারণে বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডগুলোর মধ্যে Kemei এর বেশ ভালো চাহিদা লক্ষ করা যায়। Kemei এর যতগুলো বেস্ট সেলিং ট্রিমার রয়েছে সেগুলোর মধ্যে Kemei KM 6330 এর অবস্থান বেশ উপরের দিকে। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো kemei Km 6330…