সেরা ৮টি হেয়ার ড্রায়ার (চুল শুকানোর মেশিন) ও দাম
চুলের যত্ন কিংবা স্টাইলিং এর জন্য ছেলে কিংবা মেয়ে সবার বাসাতেই একটি ভালো হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর মেশিন থাকা উচিত। বাংলাদেশে best hair dryer খুঁজতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন, কোন ব্র্যান্ড ভালো, দাম কত হওয়া উচিত, কোন ফিচারগুলো জরুরি। পাওয়ার, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ওভারহিটিং প্রটেকশন এবং ডিজাইন, এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই সঠিক পণ্যটি বেছে নেওয়া সহজ হয়ে যায়।
আজকের লেখায় আমরা শেয়ার করছি বাংলাদেশের বাজারে থাকা সেরা ৫টি হেয়ার ড্রায়ার, এদের ফিচার এবং বর্তমান দাম, যাতে আপনি এক জায়গা থেকেই তুলনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
এক নজরে সেরা ৮টি হেয়ার ড্রায়ার তুলনা
| নাম | দাম (৳) |
|---|---|
| Philips BHD302/10 | ৩,৩২০ |
| VGR V-453 | ২,৮২০ |
| VGR V-452 | ২,৩৫০ |
| VGR V-426 (ফোল্ডেবল) | ১,৬৯৯ |
| Kemey KM-2376 | ১,০৯৯ |
| V&G Pro-4200 | ১,৭৯০ |
| VGR V-493 | ৩,০০০ |
| V&G 3200 | ১,৪০০ – ১,৬০০ |
১) ফিলিপ্স বিএইচডি৩০২/১০ হেয়ার ড্রায়ার
তালিকার প্রথমে রয়েছে Philips BHD302/10। শক্তিশালী ও নিরাপদ চুল শুকানোর জন্য এটি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এতে থাকা ১৬০০W পাওয়ার দ্রুত চুল শুকাতে সাহায্য করে, আর ThermoProtect প্রযুক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে চুলের ক্ষতি রোধ করে। এতে রয়েছে তিনটি তাপমাত্রা ও স্পিড সেটিংস, কুল এয়ার ফাংশন, এবং ১৪ মিমি নজেল — যা নির্দিষ্ট স্থানে বাতাস পৌঁছে দিতে সাহায্য করে। ডিসি মোটর নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে এবং ১.৮ মিটার লম্বা কর্ড থাকায় ব্যবহারও সহজ। ওয়ারেন্টি ১ বছর। বর্তমান বাজার মূল্য ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা।
২) ভিজিআর ভি-৪৫৩ হেয়ার ড্রায়ার
দ্বিতীয় পছন্দ VGR V-453 Professional Hair Dryer। ১৮০০-২২০০W শক্তি দিয়ে অল্প সময়ে পারফেক্টলি চুল শুকানো যায়। তিনটি তাপমাত্রা সেটিংস এবং দুটি স্পিড অপশন মিলিয়ে মোট ছয়টি কাস্টমাইজড মোড পাওয়া যায়, আর স্বাধীন কুল শট বাটন স্টাইল লক করতে সাহায্য করে।
ওভারহিটিং প্রটেকশন চুলের সুরক্ষা নিশ্চিত করে, আর উন্নত মানের ABS প্লাস্টিকের নজেল কনসেনট্রেটর সহজে বাতাস নিয়ন্ত্রণ করে। ২.৫ মিটার সুইভেল কর্ড ব্যবহারের সুবিধা বাড়ায়। বর্তমান দাম ২,৮০০ থেকে ৩,৫০০ টাকা।
৩) ভিজিআর ভি-৪৫২ হেয়ার ড্রায়ার
তৃতীয় স্থানে পরিচিত ব্র্যান্ড VGR এর V-452 Professional Hair Dryer। ২০০০-২৪০০W শক্তির AC মোটর দিয়ে দীর্ঘস্থায়ীভাবে চুল শুকানো ও স্টাইল করা যায়। যারা hair dryer for men হিসেবে হালকা, শক্তিশালী কিছু খুঁজছেন তাদের জন্যও এটি ভালো একটি অপশন।
দুইটি স্পিড সেটিংস, তিনটি তাপমাত্রা নিয়ন্ত্রণ অপশন এবং কুল শট ফাংশন চুলের স্টাইল ধরে রাখতে সহায়তা করে। ২.৫ মিটার লম্বা কর্ড এবং দুটি কনসেনট্রেটর নজেল অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। বর্তমান দাম ২,৩০০ থেকে ২,৮০০ টাকা।
৪) ভিজিআর ভি-৪২৬ হেয়ার ড্রায়ার (ফোল্ডেবল, ভ্রমণ-বান্ধব)
আপনি যদি আকারে ছোট এবং প্রায়ই ভ্রমণ করেন, সাথে একটি হালকা চুল শুকানোর মেশিন রাখতে চান, তাহলে VGR V-426 হতে পারে দারুন পছন্দ। ১৬০০-২০০০W শক্তির এই ড্রায়ারে রয়েছে তিনটি তাপমাত্রা অপশন, হট, কুল এবং ওয়ার্ম, যা বিভিন্ন চুলের ধরনে কার্যকর।
ওভারহিটিং প্রটেকশন ফিচার চুলের ক্ষতি রোধ করে, আর ডাবল লেয়ার কনসেনট্রেটর নির্ভুলভাবে বাতাস নিয়ন্ত্রণ করে। ১.৮ মিটার কর্ড, এবং ব্যবহার শেষে সহজেই ভাঁজ করে রাখা যায়, সংরক্ষণ ও বহন দুটোই সহজ। বর্তমান দাম ১,৮০০ থেকে ২,০০০ টাকা।
৫) কেমেই কেএম-২৩৭৬/২৩৭৮ হেয়ার ড্রায়ার (কম বাজেট)
১,০০০ টাকার কাছাকাছি বাজেটে একটি ভালো হেয়ার ড্রায়ার খুঁজলে Kemey KM-2376/2378 হতে পারে চমৎকার পছন্দ। ৩০০০W হেভি-ডিউটি মোটর শক্তিশালী এয়ারফ্লো সরবরাহ করে, পেশাদার ও ব্যক্তিগত, দুই ব্যবহারের জন্যই উপযুক্ত।
হট ও কোল্ড এয়ারফ্লো অপশন চুলের স্বাস্থ্য সুরক্ষিত রেখে মসৃণ ও ঝলমলে রাখে। এয়ার কালেক্টিং ও স্ক্যাটারিং নোজেল স্টাইলিং আরও সহজ করে তোলে। ওয়ারেন্টি ৬ মাস।
৬) ভি অ্যান্ড জি প্রো-৪২০০ হেয়ার ড্রায়ার
সেলুন-মানের পারফরম্যান্স কম বাজেটে খুঁজলে V&G Pro-4200 একটি চমৎকার অপশন। ২০০০W এর শক্তিশালী AC মোটর দ্রুত এবং কার্যকর ভাবে চুল শুকায়, এবং মসৃণ, ঝলমলে ফলাফলের জন্য সামঞ্জস্যপূর্ণ তাপ সরবরাহ করে। ঘরোয়া এবং পেশাদার, দুই ব্যবহারের জন্যই এটি উপযুক্ত।
এতে রয়েছে দুইটি স্পিড লেভেল, তিনটি হিট সেটিংস, এবং স্ট্রং, নরমাল ও অফ, এই তিন ধরনের উইন্ড কন্ট্রোল। কোল্ড, হট ও মিক্স, তিনটি টেম্পারেচার মোড থাকায় বিভিন্ন চুলের ধরনে ব্যবহার করা যায়। এয়ারফ্লো ৩১ থেকে ৩৫ মি/সে, এবং সাথে দুটি কনসেনট্রেটর নজেল দেওয়া থাকে নিখুঁত স্টাইলিং এর জন্য। ১ মিটার ট্যাঙ্গল-ফ্রি কর্ড ব্যবহার আরামদায়ক করে তোলে। ওয়ারেন্টি ৬ মাস। বর্তমান দাম ১,৬৫০ টাকা থেকে ্০০০ টাকা।
৭) ভিজিআর ভি-৪৯৩ ৪-ইন-১ হট এয়ার হেয়ার ব্রাশ
শুধু চুল শুকানো নয়, একই সাথে স্ট্রেট, কার্ল এবং ভলিউম যোগ করতে চাইলে VGR V-493 একটি অলরাউন্ডার স্টাইলিং টুল। ভিজিআর ভি-৪৯৩ একসাথে হেয়ার ড্রায়ার, কার্লার, স্ট্রেইটনার এবং ভলিউমাইজার, এই চারটি কাজ করে। ১০০০W পাওয়ার এবং একাধিক হিট সেটিং দিয়ে বিভিন্ন চুলের ধরনে দ্রুত ও কার্যকর স্টাইলিং সম্ভব।
সিরামিক-কোটেড প্লেট সমানভাবে তাপ বিতরণ করে, ফলে হিট ড্যামেজ কম হয় এবং চুল থাকে মসৃণ ও চকচকে। অ্যানায়ন প্রযুক্তি ফ্রিজ ও স্ট্যাটিক কমিয়ে প্রাকৃতিক শাইন বাড়াতে সাহায্য করে। সাথে থাকা বিভিন্ন অ্যাটাচমেন্ট, ইলিপ্স ব্রাশ (ভলিউম ও নরম কার্লের জন্য), ফ্ল্যাট ব্রাশ (স্মুথ ও স্ট্রেইট করার জন্য), কনসেনট্রেটর নজেল এবং নজেল রিং, বিভিন্ন স্টাইলে ব্যবহার করা যায়। ম্যাক্সিমাম তাপমাত্রা ১০৫°C পর্যন্ত, ৩৬০° সুইভেল কর্ড এবং ডাবল ওভারহিটিং প্রটেকশন থাকায় ব্যবহার নিরাপদ ও আরামদায়ক। ওজন প্রায় ৯৪৩ গ্রাম। বর্তমান দাম ৩,০০০ থেকে ৩,২০০ টাকা।
৮) ভি অ্যান্ড জি ৩২০০ প্রফেশনাল হেয়ার ড্রায়ার
ঘরোয়া ব্যবহার এবং প্রফেশনাল সেলুন, দুই জায়গার জন্যই শক্তিশালী ও নির্ভরযোগ্য একটি টুল খুঁজলে V&G 3200 Professional Hair Dryer ভালো একটি অপশন। ১৮০০ থেকে ২০০০W এর প্রফেশনাল AC মোটর শক্তিশালী এয়ারফ্লো দিয়ে দ্রুত চুল শুকায়, পাশাপাশি হিট ড্যামেজও কমায়। প্রতিদিনের দ্রুত চুল শুকানো হোক বা নিখুঁত স্টাইলিং, একাধিক হিট ও স্পিড সেটিং দিয়ে এটি সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স দেয়।
এতে থাকা কুল শট বাটন হেয়ারস্টাইল লক করতে সাহায্য করে, আর দুটি কনসেনট্রেটর নজেল মসৃণ, ফ্রিজ-ফ্রি স্টাইলিং এর জন্য ফোকাসড এয়ারফ্লো দেয়। হালকা ও আর্গোনমিক ডিজাইন দীর্ঘ সময় ব্যবহারেও হাতে ক্লান্তি কম আনে। ৩১ থেকে ৩৫ মি/সে শক্তিশালী এয়ারফ্লো, দুটি স্পিড সেটিংস এবং কুল, হট, ভেরি হট, এই তিনটি হিট সেটিং রয়েছে। বিল্ট-ইন ওভারহিট প্রটেকশন এবং লো-নয়েজ অপারেশন প্রতিদিনের ব্যবহারকে নিরাপদ ও আরামদায়ক করে তোলে। ওজন প্রায় ৬০০ গ্রাম, এবং ১ মিটার সুইভেল কর্ড ট্যাঙ্গল প্রতিরোধ করে।
হেয়ার ড্রায়ার সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর মেশিন কি?
হেয়ার ড্রায়ার একটি বৈদ্যুতিক যন্ত্র যা চুল শুকানোর জন্য ব্যবহার করা হয়। এটি গরম বা ঠান্ডা বাতাস ছিটিয়ে চুল দ্রুত শুকায় এবং চুলের স্টাইল সেট করতে সাহায্য করে। বাংলায় একে “চুল শুকানোর মেশিন”ও বলা হয়।
২. হেয়ার ড্রায়ারের দাম কত?
বাংলাদেশের বাজারে ভালো মানের হেয়ার ড্রায়ার পাওয়া যায় সাধারণত ১,০৯৯ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে। বাজেট অনুযায়ী Kemey KM-2376 (১,০৯৯৳) থেকে শুরু করে Philips BHD302/10 (৩,৩২০৳) পর্যন্ত ভালো অপশন রয়েছে।
৩. হেয়ার ড্রায়ার কি শুধুই চুল শুকানোর জন্য?
না। হেয়ার ড্রায়ার দিয়ে চুল স্ট্রেট করা, কার্ল করা বা ভলিউম যোগ করাও সম্ভব। অনেক মডেলে ঠান্ডা বাতাসের সেটিং থাকে, যা স্টাইল দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করে।
৪. হেয়ার ড্রায়ার কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে?
পাওয়ার: সাধারণত ১০০০ থেকে ২০০০ ওয়াটের ড্রায়ার দ্রুত চুল শুকায়। হিটিং ও স্পিড সেটিং: একাধিক তাপ ও গতি সেটিং থাকা ভালো। ওজন: হালকা ও আরামদায়ক হওয়া দরকার, দীর্ঘ সময় ব্যবহারের জন্য। ফিচার: আয়ন প্রযুক্তি, কনসেন্ট্রেটর নোজল, ডিফিউজার ইত্যাদি। ব্র্যান্ড ও ওয়ারেন্টি: নির্ভরযোগ্য ব্র্যান্ড ও ওয়ারেন্টি থাকা ভালো।
৫. পুরুষদের জন্য কোন হেয়ার ড্রায়ার ভালো (hair dryer for men)?
পুরুষদের সাধারণত চুল ছোট হওয়ায় হালকা, দ্রুত শুকানো এবং শক্তিশালী এয়ারফ্লোযুক্ত ড্রায়ার সুবিধাজনক। এক্ষেত্রে VGR V-452 (২০০০ থেকে ২৪০০W, দ্রুত শুকানো), V&G Pro-4200 (কম বাজেটে শক্তিশালী পারফরম্যান্স) বা VGR V-426 (ফোল্ডেবল, বহনযোগ্য) ভালো অপশন হতে পারে।
৬. আয়ন (Ionic) হেয়ার ড্রায়ার কি?
আয়ন হেয়ার ড্রায়ার চুলের স্ট্যাটিক কমায় এবং চুলকে মসৃণ ও চকচকে রাখে। এটি চুলে অতিরিক্ত গরম লাগা থেকেও রক্ষা করে।
৭. হেয়ার ড্রায়ার ব্যবহারে কোন ভুলগুলো সাধারণ?
খুব কাছ থেকে দীর্ঘ সময় গরম বাতাস দেওয়া, পুরো ভেজা চুলে সরাসরি হাই-হিট ব্যবহার করা, এক স্থানে বেশি সময় গরম বাতাস রাখা, এবং সবসময় শুধু একটি সেটিং ব্যবহার করা, এগুলো এড়িয়ে চলা উচিত।
৮. হেয়ার ড্রায়ার দীর্ঘস্থায়ী করতে কী করা উচিত?
ব্যবহারের পর বায়ু ইনলেট ও নোজল পরিষ্কার রাখা, ওভারহিটিং এড়িয়ে চলা, এবং ব্র্যান্ডের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ব্যবহার করা।
সর্বশেষ কথা
সম্মানিত পাঠক, সেরা হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর মেশিন নিয়ে আমাদের লেখা এখানেই শেষ করছি। আশা করছি এই গাইডটি আপনাকে সঠিক ডিভাইস বেছে নিতে সাহায্য করবে। কেনার সময় পাওয়ার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ফিচার, ওভারহিটিং প্রটেকশন এবং ডিজাইন, এই বিষয়গুলো বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিন এবং চুলের যত্ন নিন।
