https://trimmerworld.com/wp-content/uploads/best-hair-trimmer-for-baby-in-bd.png
|

বাচ্চাদের চুল কাটার মেশিন বা ট্রিমার ও টিপস

নিজেকে পরিপাটি রাখার জন্য চুল কাটার জন্য আমরা সেলুনে নাপিতের কাছে যাই অথবা বাসায় বসে ট্রিমারের সাহায্যে নিজেরা দাড়ি বা চুল কাটি। বাচ্চা কিংবা বৃদ্ধ পরিপাটি থাকার জন্য কিংবা রাখার জন্য নিয়মিত চুল কাটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। নতুন মানুষ বা ট্রিমার দেখে অনেক বাচ্চাই ভয় পায়, এছাড়াও অনেক বাচ্চারা চুল কাটার সময় কান্নাকাটি করে। তাই বাবা মায়েরা বাচ্চারা ঘুমে থাকার সময় চুল কাটার চেষ্টা করে বা বাসায় বসে চুল কাটে। বাচ্চাদের চুল কাটার জন্য ট্রিমার ব্যাবহার করলে কেটে যাওয়ার ঝুঁকি থাকে না। তাই বাবা মা বিশেষ করে বাচ্চার মায়েরা তাদের বাচ্চার জন্য বাচ্চাদের চুল কাটার মেশিন কেনার কথা চিন্তা করে থাকে। বর্তমান সময়ে বাজারে অনেক ব্রান্ড আর মডেল রয়েছে পাশাপাশি বাজেট সীমাবদ্ধতার কারনেও অনেকে সময় সঠিক চুল কাটার মেশিন পছন্দ করতে হিমশিম খেতে হয়। তাই প্রশ্ন হচ্ছে বাচ্চাদের চুল কাটার জন্য ভালো মানের টিমার বা চুল কাটার মেশিন কোনটি?

বাচ্চাদের চুল কাটার ট্রিমার বা মেশিন

সম্মানিত ভিজিটর আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের চুল কাটার জন্য ভালো মানের ৫ টি চুল কাটার মেশিন বা ট্রিমার সম্পর্কে-

১) VGR V-153 Low Noise Ceramic Blades Baby Hair Clipper

বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে চুল কাটার মেশিন ব্রান্ডগুলোর মধ্যে VGR ব্র্যান্ডের চাহিদা প্রায় সবার শীর্ষে। দাম, ফিচার, গুনগতমান এসবই এই জনপ্রিয়তার অন্যতম কারন। পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে কয়েক ডজন চুল কাটার মেশিন ও অন্যান্য শ্তাইলিং ডিভাইস নিয়ে এসেছে। বাচ্চারা সাধারনত চুল কাটার সময়ে নরাচরা করে এছাড়াও অনেক বাচ্চা মেশিন শব্দ ভয় পায় আর এই সকল বাচ্চাদের কথা মাথায় রেখে সাম্প্রতিক সময়ে বাচ্চাদের চুল কাটার জন্য বিশেষ একটি মডেল VGR V-153। খুবই লো নয়েজের বেবি হেয়ার ক্লিপায়। এই বেবি হেয়ার ক্লিপারটি একবার ফুল চার্জে ৬০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে রয়েছে সিরামিক ব্লেড এবং ইউএসবি চারজিং সুবিধা। ফলে কথাও ঘুরতে বা বেরাতে গেলে আলাদা চারজার বহন করার ঝামেলা নেই।

VGR V-153 ট্রিমারটি দেখুন এখানে

২) VGR V-937

বাচ্চাদের চুল কাটার জন্য সেরা ট্রিমারের তালিকায় যে ট্রিমারটির রয়েছে সেটি হচ্ছে VGR V-937। বাংলাদেশের বাজারে ভিজিআর তুলনামূলকভাবে বেশি পরিচিত না। তবে মিডিয়াম বাজেট রেঞ্জে ট্রিমারটি পারফর্মেন্স খুবই অসাধারণ। কোম্পানির মতে একবার ফুল চার্জে ৫০০ মিনিট পর্যন্ত চলবে। তবে আমাদের রিয়েল লাইফ ব্যবহারের ৪১০ থেক ৪৫০ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পেরেছি। ট্রিমারটিতে রয়েছে শক্তিশালী মোটর ও ব্যাটারি। এই ট্রিমারটি বড় বেবিদের বিশেষ করে ২ বছরের উপরের বাচ্চাদের চুল কাটার জন্য ভালো।

VGR V-937 দেখুন এখানে

বাচ্চাদের চুল কাটার মেশিন ব্যবহারের টিপস

বড়দের তুলনায় বাচ্চাদের স্কিন বেশ সংবেদনশীল ও নরম। এছাড়াও চুল কাটার সময় বাচ্চারা অনেক নড়াচড়া করে। তাই বাচ্চাদের চুল কাটার সময় বেশ সতর্কতা অবলম্বন করা উচিত। নিচে বাচ্চাদের চুল কারটার মেশিন ব্যবহারের কিছু টিপস দেওয়া হলো-

১) চুল কাটার মেশিনে ক্লিপ ব্যবহার করুন

ট্রিমার কম্ব বা ট্রিমারের ক্লিপ ব্যবহার করুন। বাসায় বসে বাচ্চাদের চুল কাটার মেশিন দিয়ে চুল সাইজ করার সময় অবশ্যই ক্লিপ বা কম্ব ব্যবহার করুন। কারণ বাচ্চাদের স্কিন নরম হওয়ার কারণে ও নড়াচড়া করার কারণে ব্লেডে লেগে কেটে যেতে পারে।

২) জোর করে চুল কাটা থেকে বিরত থাকুন

অনেক বাচ্চারা চুল কাটাসময়ে চুল কাটার মেশিন দেখে ভয় পায় কিংবা চুল কাটবে না এ জন্য কান্নাকাটি করে। এই সময়ে চুল কাটা থেকে বিরত থাকুন। পরে তাকে বুজিয়ে মন ভালো করে চুল কাটুন।

৩) চোখ বা শরীরের মধ্যে চুল

চুল কাটার সময় চুলের ছোট ছোট অংশ চোখের মধ্যে ঢুকে যেতে পারে। তাই চুল কাটার সময় বাচ্চাদের চোখ বন্ধ রাখতে বলুন অথবা প্রয়োজনে চশমা পড়িয়ে নিন। আর চুল কাটার জন্য বিশেষ তাওয়াল পাওয়া যায় যা শরীরে চুলের কাটা অংশ প্রবেশ করা থেকে রক্ষা করবে।

৪) ভালোভাবে চার্জ করে নিন

অনেক কষ্ট করে বাচ্চাকে বুজিয়ে শুনিয়ে আপনি আপনার বাচ্চার চুল কাটার জন্য প্রস্তুত হলেন কিন্তু হঠাৎ খেয়াল করলেন চুল কাটার মেশিনে চার্জ নেই কিংবা চুল কাটার মাঝখানে মেশিনের চার্জ শেষ হয়ে গেছে। এতে আপনাকে আবার চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ব্যবহারের পূর্বে বাচ্চাদের চুল কাটার মেশিন ভালোভাবে চার্জ করে নিন।

সর্বশেষ

বাচ্চাদের চুল কাটার জন্য বাচ্চাদের চুল কাটার মেশিন ব্যহারের পূর্বে বাচ্চার মেজাজ কেমন সেটি বোঝার চেষ্টা করুন। ভালোভাবে চার্জ করে নিন। আমাদের লেখা নিয়ে আপনার কোন পরামর্শ কিংবা জিজ্ঞাসা থাকলে লিখুন আমাদের কাছে। ভালো থাকুন সুস্থ থাকুন। আপনার বাচ্চার যত্ন নিন।

Similar Posts

  • How to Use Nose Hair Trimmer: A Step-by-Step Guide

    Nose is one of the natural part of our human body. It work as our body’s defense system. As we inhale the hair in the nostrils traps dust, pollen, and other airborne particles. According to health experts nose hair also acts as a defense against microorganisms such as bacteria and viruses. That works to reducing…

  • ১০০০ টাকার কম দামে ভালো মানের ৫ টি ট্রিমার

    আমাদের পরিপাটি রাখতে আমরা বিভিন্ন গ্রুমিং টুলসের সাহায্য নিয়ে থাকি। এই এদের মধ্যে ট্রিমার অন্যতম। সাধারণত সেলুনে গিয়ে নাপিতে সাহায্য নিয়ে আমরা আমাদের চুল বা দাড়ি কাটাই। তবে সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এবং নিয়মিত সেলুনে যাওয়া ব্যয়বহুল হওয়ার করনে অনেকেই বাসায় বসে নিজে নিজের চুল কিংবা দাড়ি সাইজ করে নেয়। এছাড়াও…

  • Vintage T9 Trimmer Bangla Review

    T9 Trimmer Bangla Review: বাংলাদেশের ট্রিমারের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক ট্রিমারগুলোর মধ্যে Vintage T9 অন্যতম। দামে সস্তা ও লংলাস্টিং হওয়ার কারণে বাজেটফ্রেন্ডলি ট্রিমারের তালিয়ায় এই ট্রিমারটির অবস্থান সবার উপরে। ব্যাপক বাজার চাহিদা থাকার কারণে নকল Vintage T9 ট্রিমার দিয়ে মার্কেট সয়লাব। এই ট্রিমারটির ব্যাপক চাহিদা থাকার কারণে KEMEI, HTC, Generic, Fredene সহ অন্যান্য বেশ…

  • সেরা ৫ টি নাকের চুল বা পশম কাটার মেশিন

    নাক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ। আমাদের সকলের নাকেই চুল বা লোম থাকে। তবে বয়স বাড়ার সাথে সাথে এগুলো মোটা ও বৃদ্ধি পায়। আপনি যদি না জানে তবে জেনে অবাক হবেন যে নাকের লোম বা চুল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তবে অতিরিক্ত বা মোটা হয়ে গেলে সেটি আমাদের সৌন্দর্য নষ্ট করার…

  • HTC AT-528 Trimmer Bangla Review

    HTC AT-528 Trimmer Review: বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ইলেকট্রিক ট্রিমার ব্রান্ডগুলোর মধ্যে এইচটিসি অন্যতম। দামে তুলনামূলক সস্তা হওয়ায় এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য HTC এর বিভিন্ন ট্রিমারগুলোর মধ্যে AT-528 এর চাহিদা বেশ খানিকটা এগিয়ে। প্রিয় পাঠক, আপনি যদি HTC AT-528 ট্রিমারটি কেনার কথা চিন্তা করে থাকেন এবং এটির সার্ভিস কেমন হবে সেটি নিয়ে চিন্তিত থাকেন তাহলে…

  • বাংলাদেশে ৫টি সেরা AC/DC ট্রিমার – বাসা ও সেলুনে ব্যবহার করা যায়

    বাংলাদেশের বাজারে ট্রিমার বা দাড়ি-চুল কাটার মেশিনের ব্র্যান্ড ও মডেলের সংখ্যা নেহাত কম নয়। তবে এসি-ডিসি (হাইব্রিড) ট্রিমার, যা একইসাথে প্লাগ-ইন ও চার্জে ব্যবহারযোগ্য—এ ধরনের মডেল হাতে গোনাই রয়েছে। সম্মানিত পাঠক, আজকের আর্টিকেলজুড়ে আমরা বাংলাদেশে সহজলভ্য ও ভালো মানের ৫টি এসি-ডিসি ট্রিমারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো। এই মেশিনগুলো দিয়ে আপনি ঘরে বসে সরাসরি বিদ্যুতে…

Leave a Reply