https://trimmerworld.com/wp-content/uploads/2023/10/kemei-km-6330-trimmer-review.jpg

Kemei KM-6330 3-in-1 Trimmer Bangla Review

Kemei KM-6330 Review: বাজেট ফ্রেন্ডলি, আকর্ষণীয় ডিজাইন এবং লেটেস্ট ফিচারের কারণে বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডগুলোর মধ্যে Kemei এর বেশ ভালো চাহিদা লক্ষ করা যায়। Kemei এর যতগুলো বেস্ট সেলিং ট্রিমার রয়েছে সেগুলোর মধ্যে Kemei KM 6330 এর অবস্থান বেশ উপরের দিকে।

প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো kemei Km 6330 ট্রিমারের বিভিন্ন ফিচার, দাম এবং এই ট্রিমারটির ভালো এবং খারাপ দিক সম্পর্কে। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ রিভিউটি শুরু করা যাক-

ব্রান্ডKemei
মডেলKM-6330
ধরণকর্ডলেস
পাওয়ার সাপ্লাই3W
কাজের সময়সর্বোচ্চ ৬০ মিনিট
চারজিং সময়৮ ঘণ্টা
উপাদানABS এবং স্টেইনলেস ষ্টীল
ইনপুট ভোল্টেজ100-240V
Kemei KM-Specificatio

ডিজাইন

Kemei KM-6330 ট্রিমারটি টেকসই এবিএস প্লাস্টিক এবং স্টেইনলেস ষ্টীলের সংমিশ্রণে তৈরি। যা একটি আরামদায়ক গ্রিপ এবং মসৃণ নকশা সরবরাহ করে। পাশাপাশি এর হাতলটি সহজেই হাতের মধ্যে ফিট হয়ে যায় ফলে এটি ব্যবহার করাও সহজ, এমনকি একটানা বেশ কিছু সময় হাতে ধরে রাখলেও হাত ব্যাথা হয় না।

বহুমুখী ব্যবহার

Kemei Km-6330 3 in 1 গ্রুমিং কিট, যা দিয়ে আপনি সহজেই চুল, দাড়ি এবং নাকের চুল কাটতে পারবেন। সাথে রয়েছে একটি কম্ব যা দিয়ে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন আকারে চুল কিংবা দাড়ি কাটতে পারবেন।

রিচার্জেবল ব্যাটারি

Kemei KM-6330 একটি রিচার্জেবল ট্রিমার যাতে রয়েছে একটি ব্যাটারি যার সাহায্যে আপনি কর্ডলেস গ্রুমিং উপভোগ করতে পারবেন। একবার ফুল চার্জে আপনি সর্বোচ্চ ৬০ মিনিট পর্যন্ত একটানা ব্যবহার করতে পারবেন। তবে আমাদের বাস্তব অভিজ্ঞিতা বলচে একবার ফুল চার্জে আপনি ৪০-৫০ মিনিট একটানা ব্যবহার করতে পারবেন। যা একবার চুল কিংবা দাড়ি কাটার জন্য পর্যাপ্ত। তবে এই ট্রিমারটি চার্জ হতে বেশ সময় লাগে। একবার ফুল চার্জ হতে প্রায় ৮ ঘণ্টা চার্জ দিতে হয়। এজন্য আপনি যেদিন চুল কিংবা দাড়ি কাটতে চান সেদিন সকালে বা রাতে ঘুমানোর আগে চার্জে বসিয়ে রাখতে পারেন।

ভোল্টেজ সামঞ্জস্য

সকল প্রকার ব্যবহারকারীদের কথা বিবেচনা করে Kemei KM-6330 ট্রিমারটির ডিজাইন করা হয়েছে। এই ট্রিমারটি ১০০ থেকে ২৪০ভোল্ট এর একটি ইনপুট ভোল্টেজ পরিসীমা সমর্থন করে। এরফলে আপনি কোন প্রকার অতিরিক্ত এডাপ্টার ছাড়াই যে কোন অঞ্চলে এটি চার্জ করে নিতে পারবেন।

এসেসরিজ

গ্রুমিং কিটটির সাথে থাকছে একটি ক্লিনিং ব্রাশ, হেয়ার কম্ব, চারজিং ক্যাবল।

সর্বশেষ

আপনি যদি বাজেটের মধ্যে একটি বহুমুখী ব্যবহারযোগ্য একটি গ্রুমিং টুল খুঁজে থাকেন এবং চারজিং টাইম নিয়ে আপনার কোন সমস্যা না থাকে তাহলে আপনি Kemei KM-6330 3 in 1 হেয়ার ট্রিমার পছন্দ করতে পারেন। উল্লেখযোগ্য ফাস্ট চার্জিং ট্রিমারগুলো তুলনামূলক একটু ব্যায়বহুল হয়ে থাকে।

Similar Posts

  • সেরা ৫ টি দাড়ি কাটার মেশিন

    দাড়ি কাটার জন্য সেরা বা ভালো মানের দাড়ি কাটার মেশিন কোনটি তা জানতে চান? তাহলে পুরো লেখাটি মন দিয়ে পড়ুন। কারণ আপনার প্রশ্নের বাস্তবভিত্তিক উত্তর এখানে পাওয়া যাবে। ট্রিমার ওয়ার্ল্ড দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাজারে দাড়ি ও চুল কাটার মেশিন সরবরাহ করে আসছে। আমাদের এই পথচলায় হাজারো ক্রেতার মুখোমুখি হতে হয়েছে এবং তাদের অসংখ্য প্রশ্নের…

  • Kemei KM-1113 ট্রিমার রিভিউ

    বাংলাদেশের ট্রিমারের বাজারে যে কয়েকটি পরিচিত ট্রিমার ব্র্যান্ড রয়েছে সেগুলোর মধ্যে কেমেই অন্যতম। সাম্প্রতিক কেমেই বাজারে বেশ কয়েকটি নতুন মডেলের ট্রিমারও নিয়ে এসেছে। নতুন মডেলগুলোর মধ্যে Kemei KM-1113 ট্রিমারটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বলে দাবি করা হয়। প্রিয় পাঠক, আপনারা যারা কেমেই ব্র্যান্ডের এই নতুন দাড়ি ও চুল কাটার মেশিনটি ক্রয় করতে চান বা এটি…

  • ২০২৬ সালের সেরা ৫ টি এসি ডিসি ট্রিমার

    বাংলাদেশের বাজারে ট্রিমার বা দাড়ি-চুল কাটার মেশিনের ব্র্যান্ড ও মডেলের সংখ্যা নেহাত কম নয়। তবে এসি-ডিসি (হাইব্রিড) ট্রিমার, যা একইসাথে প্লাগ-ইন ও চার্জে ব্যবহারযোগ্য—এ ধরনের মডেল হাতে গোনাই রয়েছে। সম্মানিত পাঠক, আজকের আর্টিকেলজুড়ে আমরা বাংলাদেশে সহজলভ্য ও ভালো মানের ৫টি এসি-ডিসি ট্রিমারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো। এই মেশিনগুলো দিয়ে আপনি ঘরে বসে সরাসরি বিদ্যুতে…

  • Vintage T9 Trimmer Bangla Review

    T9 Trimmer Bangla Review: বাংলাদেশের ট্রিমারের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক ট্রিমারগুলোর মধ্যে Vintage T9 অন্যতম। দামে সস্তা ও লংলাস্টিং হওয়ার কারণে বাজেটফ্রেন্ডলি ট্রিমারের তালিয়ায় এই ট্রিমারটির অবস্থান সবার উপরে। ব্যাপক বাজার চাহিদা থাকার কারণে নকল Vintage T9 ট্রিমার দিয়ে মার্কেট সয়লাব। এই ট্রিমারটির ব্যাপক চাহিদা থাকার কারণে KEMEI, HTC, Generic, Fredene সহ অন্যান্য বেশ…

  • HTC AT-538 VS HTC AT-1210 কোন ট্রিমারটি ভালো?

    আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে ভালো ট্রিমার কোনটি তাহলে আমার উত্তর হবে যথাক্রমে ২ টি ট্রিমার ( বিশেষ করে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে) সেগুলো হচ্ছে HTC AT-538, HTC AT-1210. এখন প্রশ্ন হচ্ছে HTC At-1210 এবং HTC AT-538 দুইটি ট্রিমারি একই ব্রান্ডের দাম ও বেশ কাছাকাছি তাহলে কোন ট্রিমারটি ভালো?…