Trimmer World থেকে কেনাকাটার আগে নিচের নীতিমালাগুলো ভালোভাবে পড়ে নিন।

1. Delivery & Product Checking

  • ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে পণ্য ভালোভাবে চেক করে নিন।
  • পণ্য ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ভুল হলে ডেলিভারি ম্যানের সামনে অভিযোগ জানান।
  • অভিযোগের জন্য সম্পূর্ণ Unboxing Video বাধ্যতামূলক।
  • ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্য গ্রহণ করে বাসায় গিয়ে সমস্যা জানালে সাধারণ রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে না।

2. Return & Exchange

  • Trimmer World-এ বিক্রিত পণ্য ফেরত বা এক্সচেঞ্জ করা হয় না।
  • পছন্দ হয়নি, ভালো লাগেনি, ভুল করে অর্ডার করেছেন বা মত পরিবর্তন করেছেন—এ ধরনের কোনো কারণ গ্রহণযোগ্য নয়।
  • অর্ডার করার আগে পণ্যের বিবরণ, ছবি ও দাম যাচাই করে নিন।
  • বিশেষ অফার ও ডিসকাউন্টের পণ্যও ফেরতযোগ্য নয়।

3. Warranty

  • শুধুমাত্র মোটরের সার্ভিস ওয়ারেন্টি প্রদান করা হয়, যদি পণ্যের বিবরণে অন্য কিছু উল্লেখ না থাকে।
  • ব্যাটারি, চার্জার, ব্লেড, সুইচ, বডি ও ব্যবহারজনিত ক্ষতি ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।
  • ওয়ারেন্টি সার্ভিসের জন্য পণ্য পাঠানো ও ফেরত নেওয়ার কুরিয়ার খরচ ক্রেতাকে বহন করতে হবে।
  • পানিতে নষ্ট হওয়া, দুর্ঘটনা বা ভুল ব্যবহারের কারণে সৃষ্ট সমস্যা ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।

4. Battery Backup

ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সময় প্রস্তুতকারকের দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখ করা হয়। বাস্তবে ব্যবহারের কারণে কম-বেশি হতে পারে। এ কারণে রিটার্ন বা রিফান্ড দেওয়া হবে না।

5. Refund & Cancellation

  • শিপমেন্টের আগে অর্ডার বাতিল করা যাবে।
  • শিপমেন্টের পর বাতিল করলে ডেলিভারি চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  • স্টক না থাকলে বিকল্প পণ্য দেওয়া সম্ভব না হলে রিফান্ড করা হবে।
  • উৎপাদনজনিত সমস্যায় রিপ্লেসমেন্ট বা সার্ভিস সম্ভব না হলে রিফান্ড বিবেচনা করা হবে।
  • অনুমোদিত রিফান্ড সাধারণত ৭–১৫ কার্যদিবসে সম্পন্ন হবে।
  • পেমেন্টের পর অর্ডার বাতিলের ক্ষেত্রে BDT 1,000 চার্জ প্রযোজ্য হতে পারে। অবশিষ্ট অর্থ ভবিষ্যৎ কেনাকাটার জন্য ক্রেডিট হিসেবে রাখা হবে।

6. Contact Us

অভিযোগ বা ওয়ারেন্টি সার্ভিসের জন্য Order ID, মোবাইল নম্বর এবং সমস্যার বিবরণসহ যোগাযোগ করুন।

Website: https://trimmerworld.com/
Email: [email protected]
Phone: +8801521254082
Contact: https://trimmerworld.com/contact-us/

Trimmer World প্রয়োজন অনুযায়ী এই নীতিমালা পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।