ছেলেদের জন্য ২০২৬ সালের সেরা ৫টি হেয়ার ট্রিমার

নিজেকে পরিপাটি রাখার জন্য নিয়মিত দাঁড়ি ও চুল কাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তবে বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের ব্যস্ততা অসম্ভব রকম বেড়ে যাওয়ার কারনে নিয়মিত সেলুনের লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়ি চুল কাটা অনেকটা সময় সাপেক্ষ। এছাড়াও সেলুনে নিয়মিত চুল ও দাঁড়ি কাটার জন্য বেশ ভালো অর্থগুনতে হয়। আর এই সমস্যার সহজ সমাধান হতে পারে নিজের বাসায় একটি ট্রিমার মেশিন কিনে নেওয়া। যা দিয়ে সকালে কিংবা বিকালে দুপুরে কিংবা রাতে যখন খুশি সময় করে দাঁড়ি কিংবা চুল সাইজ করে নেওয়া যায়।

বাংলাদেশের বাজারে বর্তমান সময়ে বেশ কয়েকটা ব্রান্ডের প্রায় কয়েক ডজন মডেলের ট্রিমার মেশিন কিনতে পাওয়া যায়। দাম, ফিচার এবং বিল্ড কোয়ালিটির উপর ভিত্তি করে ট্রিমার মেশিনের দাম নির্ধারণ করা হয়ে থাকে। ফলে আপনার বাজেট যেমনই হয়ে থাকুক না কেন আপনি একটা ট্রিমার মেশিন কিনতে পারবেন। তবে ট্রিমার ওয়ার্ল্ড তাদের ক্রেতাদের জন্য সবসময় সেরা দামে কোয়ালিটি সম্পন্ন ট্রিমার মেশিন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৬ সালে এসে আপনি যদি একটা সেরা ট্রিমার মেশিন কেনার চিন্তা করে থাকেন কিন্তু সঠিক গাইড পাচ্ছেন না, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। সম্মানিত পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ২০২৬ সালের সেরা ৫ টি ট্রিমার মেশিন সম্পর্কে। আপনি এই ট্রিমারগুলো অনায়সে ২ থেকে ৪ বছর ব্যবহার করতে পারবেন।

ফলে ২০২৭ সালে কিংবা ২০২৮ সালে আবার নতুন করে কোনটি সেরা মেশিন খুঁজতে হবে না। আর কথা না বাড়িয়ে চলুন, ২০২৬ সালের সেরা ৫ টি ট্রিমার মেশিন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

ছেলেদের সেরা ৫ টি ট্রিমার মেশিন

Kemei KM-1940

২০২৬ সালে এসে আপনি যদি একটি শক্তিশালী ও পাওয়ারফুল মোটর এবং সলিড বিল্ড কোয়ালিটিসহ একটি ট্রিমার মেশিন কিনতে চান, যেটি কিনা একটানা দুই থেকে ৪ বছর অনায়সে ব্যবহার করা যাবে তাহলে আপনার জন্য কেমি কেএম-১৯৪০ প্রফেশনাল ট্রিমার মেশিন। কেমি কেএম-১৯৪০ এ রয়েছে ২০০০এমএএইচ এর ব্যাটারি যা ফুল চার্জ হতে সময় লাগে ৩ ঘণ্টা এবং একবার ফুল চার্জে ৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়।

ট্রিমার মেশিনটির হেডের কাছে থাকা লিভার দিয়ে ০.৫ থেকে ০.১৭ সাইজে দাড়ি কিংবা চুল কাটা যাবে। এছাড়াও কেমি কেএম-১৯৪০ প্রফেসনাল ট্রিমারটির সাথে পেয়ে যাবেন আলাদা ৪ টি কম্ব যা দিয়ে ৩, ৬, ১০, ১৩ মিমি আকারে দাড়ি ও চুল কাটা যাবে। এই ট্রিমার মেশিনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। মেটাল বডির উপরে রয়েছে প্রসেসেড লেদার। ফলে আপনি যদি সেলুনে একটানা দীর্ঘ সময় ট্রিমার দিয়ে কাজ করেন আপনার হাত ব্যাথা বা অসুবিধা অনুভব হবে না।

Enchen Boost 2

Enchen Boost ব্যাক্তিগত ব্যবহারের জন্য বাংলাদেশের বাজারে যত ট্রিমার বিশেষ করে শাওমির ট্রিমার বিক্রি হয়েছে তাদের মধ্যে Enchen Boost অন্যতম। তবে আপনি জেনে একটু অবাকও হতে পারেন। Enchen কিন্তু এখন আর শাওমির সাব ব্রান্ড হিসেবে নেই। সম্পূর্ণ আলদা কোম্পানি। বেশ কিছুদিন হলো এনচেন আলাদাভাবে যাত্রা শুরু করেছে। বর্তমানে এনচেন বুস্ট এর একটি আপডেট ভার্সন নিয়ে এসেছে Enchen Boost 2 ট্রিমার। অসাধারন বিল্ড কোয়ালিটি, কুইক চার্জ, দীর্ঘ সময় ব্যকাআপ। একদম পারফেক্ট একটা কম্ব। একবার ফুল চার্জে একটানা ২০০ মিনিট সময় ব্যাবহার করা যায় এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। ফলে ব্যাক্তিগত ব্যহারের পাশাপাশি সেলুন কিংবা পার্লারে ব্যবহারের জন্য একদম পারফেক্ট একটি সলিউসন।

বাংলাদেশের বাজারে ট্রিমারটির বর্তমান মূল্য ১৪০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। ব্যাক্তিগত ব্যহারের জন্য আপনি যদি ১৫০০ টাকার মধ্যে একটি দাঁড়ি চুল কাটার মেশিন কিনতে চান তাহলে Enchen Boost 2 হতে পারে একটি দারুন পছন্দ।

VGR V-683 AC DC

বাংলাদেশের বাজারে সবচেয়ে এসি ডিসি ট্রিমার হচ্ছে Kemei KM-2600 ট্রিমার। মহল্লার সেলুন থেকে শুরু করে লাক্সারি সেলুন ও ছেলেদের পার্লার যেখানেই যান না কেন VGR V-937 এবং Kemei KM-2600 দেখতে পাবেন। তবে আপনি যদি নতুন কিছু ট্রাই করতে চান যা সত্যিই সদলিড একটা বিল্ড কোয়ালিটি এবং পাওয়ারফুল মোটর সাথে দীর্ঘসময় ব্যাকাপ দিতে সক্ষম তাহলে আপনি VGR V-683 AC DC ট্রিমারটি পছন্দ করতে পারেন।

VGR V-683 AC DC ট্রিমার মেশিনটি একবার ফুল চার্জে ২০০ মিনিট পর্যন্ত ব্যাবহার কর যাবে। এতে রয়েছে একটি 2000mAH এর শক্তিশালী ব্যাটারি। যা ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ৩ ঘণ্টা। যেহেতু সরাসরি বিদ্যুতের সাহায্যে চালানো যায় সেক্ষেত্রে কত সময়ে ফুল চার্জ হয় সেটা তেমন কোন বিষয় না। সাইড লিভারের সাহায্যে ০.৮ থেকে ৮.০ মিমি আকারে এবং এর সাথে থাকা কম্ব দিয়ে আপনি আলাদা ৪ টি সাইজে যথাক্রমে- ৩ মিমি, ৬ মিমি, ৯ মিমি এবং ১২ মিমি আকারে দাঁড়ি ও চুল কাটতে পারবেন। আপনি যদি একটি সেলুনের মালিক হয়ে থাকেন এবং নতুন কোন এসি ডিসি ট্রিমার মেশিন খুজে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে VGR V-683 AC DC ক্রয় করতে পারেন।

Kemei KM-1550

বাংলাদেশের সেলুনে ও ব্যাক্তিগত ব্যবহারের জন্য আর একটি সর্বাধিক বিক্রি হওয়া হেয়ার ট্রিমার মেশিনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রিমার হচ্ছে কেমেই কেএম-৮০৯এ। তবে সাম্প্রতিক বাজারে আসা কেমেই এর কেমএম-১৫৫০ মডেলের ট্রিমারটি এর জায়গা অনেকখানি দখল করে নিয়েছে। এর অন্যতম প্রধান কারন হচ্ছে এতে থাকা টাইপ-সি চারজিং সুবিধা। এছাড়াও বিল্ড কোয়ালিটিও কেএম-৮০৯এ এর তুলনায় এগিয়ে। একবার ফুল চার্জে ২০০ মিনিট ব্যবহার করা যায়। এতে থাকা ২০০০এমএইচ এর শক্তিশালী ব্যাটারি এবং ৭০০০ আরপিএম মোটর যুক্ত হওয়ার ফলে একদম সলিড একটা ডিভাইসে পরিনত হয়েছে।

Kemei KM-1550 মডেলের ট্রিমার মেশিনটির সাথে থাকা কম্ব দিয়ে ১.৫ মিমি, ৩মিমি, ৪.৫মিমি, ৬মিমি, ১০মিমি এবং ১৩মিমি আকারে দাড়ি ও চুল কাটা যাবে। পাশাপাশি এর সাইড লিভার দিয়ে ০৫. থেকে ১ মিমি আকারে দাঁড়ি ও চুল কাটা যাবে। আপবার বাজেট যদি ১৫০০ টাকার আশেপাশে বা এর থেকে সামান্য বেশি হয়ে থাকে তাহলে আপনি কেমেই কেএম-১৫৫০ মডেলের প্রফেশনাল হেয়ার ট্রিমারটি পছন্দ করতে পারেন।

Philips BT3302/15

বছরের পর বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সকল ইলেকট্রিক ব্র্যান্ডগুলো মার্কেটে রাজত্ব করে যাচ্ছে ফিলিপ্স তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে কোয়ালিটি এবং দাম এই দুইদিক বিবেচনায় ফিলিপ্স সবার থেকে আলাদা। ২০২৬ সালে এসে আপনার বাজেট যদি ২২০০ টাকা থেকে ৩০০০ টাকা বা এর আশেপাশে হয়ে থাকে এবং আপনি দাঁড়ি কাটার জন্য একটি ট্রিমার মেশিন কিনতে চান যা কিনা ইতিমধ্যে সবার আস্থা অর্জন করে নিয়েছে। তাহলে আপনি নিশ্চিন্তে ফিলিপস বিটি৩৩০২/১৫ এই মডেলের ট্রিমার মেশিনটি পছন্দ করতে পারেন।

আলাদা আলাদা সাইজে দাঁড়ি চুল কাটার পাশাপাশি কুইক চার্জ, চমৎকার বিল্ড কোয়ালিটি এবং কমপ্যাক্ট সাইজ সবকিছুই পেয়ে যাবেন ফিলিপ্সের এই ট্রিমার মেশিনটিতে। একবার ফুল চার্জে টানা এক ঘণ্টা ব্যবহার করা যাবে এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র দেড় ঘণ্টা। পাশাপাশি এতে রয়েছে ১৫ মিনিটে কুইক চার্জ ফিচার। এর ফলে আপনার ট্রিমারটিতে চার্জ দিতে মনে না থাকলে কিংবা চার্জ শেষ হয়ে গেলে দ্রুত চার্জ করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। টাইপ-সি চার্জিং সাপোর্ট করায় পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জারের এডাপ্টার, ল্যাপটপ কিংবা পিসি দিয়েও আপনি আপারন ট্রিমার মেশিনটি চার্জ করতে পারবেন।

একটি ভালো ট্রিমার বাছাইয়ের সময় কোন কোন বিষয় দেখতে হবে?

যেমন:

  • ব্যাটারি লাইফ ও টাইপ: কি ধরনের ব্যাটারি? কতক্ষণ চলে? চার্জ দিতে কত সময় লাগে ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করুন।
  • ব্লেডের গুণমান: স্টেইনলেস স্টিল, স্ব-তীক্ষ্ণতা (সেলফ-শার্পেনিং) ফিচার থাকা ট্রিমার কেনার চেষ্টা করুন।
  • অ্যাটাচমেন্ট/গাইড কম্ব: কয়টি সাইজের কম্ব বা অ্যাটাচমেন্ট থাকে? চুল ও দাড়ি আলাদা করার সুবিধা আছে কি।
  • ওয়ারেন্টি ও সার্ভিস: সার্ভিস ওয়ারেন্টির সুবিধা আছে কিনা ও থাকলে সেটা কত দিনের জন্য।

সর্বশেষ

সম্মানিত পাঠক, আপনার বাজেট, কি সাইজে দাঁড়ি ও চুল কাটেতে চান সেটার উপর বিবেচনা করে হেয়ার ট্রিমার পছন্দ করুন। আমাদের লেখাজুড়ে আমরা আপনাদের বাজারে থাকা ২০ সালের সেরা ৫ টি ছেলেদের হেয়ার ট্রিমার সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করছি। সবগুলো হেয়ার ট্রিমার কোয়ালিটি সম্পন্ন এবং স্বনামধন্য ব্রান্ডের। তবুও কেনার আগে আপনার নিজের মতামতকে গুরুত্ব দিন।

Shopping Cart

Search Products

Scroll to Top